শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:৩০ পিএম, ২০২২-০২-২৬
এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনি শহরে বসবাস করেন। মাঝে তাকে সেভাবে না পাওয়া গেলেও বর্তমানে সামাজিকমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী।
যেখানে নিজের বর্তমান সময়ের কাজের আপডেট সবার সঙ্গে শেয়ার করেন তিনি।
শুধু তাই নয় নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন ‘দুই নয়নের আলো’ সিনেমার নায়িকা। সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন ব্যস্ততার কথা জানালেন শাবনূর। তিনি জানান, সিডনিতে নিজের বাড়ির আঙিনায় বিশাল সবজির বাগান করেছেন। সেখানে লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, শিম, বেগুন থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজি চাষাবাদ করছেন।
ফেসবুক পেজে নিজের বাগানের লাউ আর মিষ্টি কুমড়া হাতে দুটি ছবি পোস্ট করেন শাবনূর। এর ক্যাপশনে তিনি লেখেন, সিডনিতে আমার বাগানের লাউ ও মিষ্টি কুমড়া।
জানা যায়, অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর। এদিকে ঢাকায়ও তার একটি স্কুল রয়েছে।
প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়া থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। মাঝেমধ্যে দেশে এলে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন এ অভিনেত্রী।
সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited