শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১৬ পিএম, ২০২২-০৬-১৩
নগরীর ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মাদ মামুনকে হত্যার দায়ে মোঃ হাসান নামক একজনকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।
রোববার (১২জুন) রাতে ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী সড়কে দুইপক্ষের মধ্যে ঝগড়া হলে মোঃ মামুনের চাচাতো বোনের স্বামী মোঃ হাসান ছুরিকাঘাত করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মামুন ইপিজেড এলাকার মতন মেম্বার বাড়ির মোঃ জামালের ছেলে। এই ঘটনায় রোববার রাতে মামুনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি নিহতের চাচাতো বোনের স্বামী মোঃ হাসান।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, গত শনিবার রাতে ছুরিকাঘাতে শ্যালক মোহাম্মাদ মামুনকে হত্যার অভিযোগে দুলাভাই মোঃ হাসানকে রোববার রাতে ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এবং সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited