শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৬:২৭ পিএম, ২০২৪-১২-০৩
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক নাসরিন আক্তার এঁর সম্মেলিত উদ্যোগে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ সমন্বয়ে ৩রা ডিসেম্বর (মঙ্গলবার) সকালে মীরসরাই উপজেলার বামনসুন্দর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার তদারকি কার্যক্রমের এক অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বাজার তদারকি কার্যক্রম অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লঙ্ঘনজনিত কারণে অনুমোদনহীন কেমিক্যাল হাইড্রোজ, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী ষ্টোরকে চার হাজার টাকা, হেলাল ষ্টোরকে চার হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অনুমোদনহীন ঔষুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিকেল হল'কে দশ হাজার টাকা এবং পঁচা-বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে পাঁচ হাজার টাকাসহ সর্বমোট তেইশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য তাৎক্ষনিক ধ্বংস করা হয়। এছাড়াও বাজারে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited