শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২৫-১২-২৩
জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের আর্থিক প্রতিবেদনে আয়ের তথ্যে ১ হাজার ৮৩৮ কোটি টাকার গরমিল রয়েছে। এছাড়া কোম্পানিটির স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ ঝুঁকির মধ্যে রয়েছে। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ মতামত দিয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান হক ভট্টাচার্য দাস অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে নিরীক্ষক। নিরীক্ষক তার মতামতে জানিয়েছে, সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদনে আয় দেখানো হয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা। তবে ভ্যাট রিটার্ন অনুযায়ী কোম্পানিটি আয় দেখিয়েছে ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। ফলে আর্থিক প্রতিবেদনে প্রকাশিত আয় ও ভ্যাট রিটার্নের আয়ের মধ্যে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকার গরমিল রয়েছে। নিরীক্ষক আরও জানিয়েছে, মেঘনা পেট্রোলিয়াম বিভিন্ন ব্যাংকে মোট ১ হাজার ২৫৭ কোটি টাকা এফডিআর হিসেবে বিনিয়োগ করেছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ১৬৯ কোটি ১ লাখ, গ্লোবাল ইসলামী ব্যাংকে ২১১ কোটি ৭৩ লাখ, পদ্মা ব্যাংকে ৭ কোটি ৫০ লাখ ও ইউনিয়ন ব্যাংকে ১৫৯ কোটি ৪২ লাখ টাকা রয়েছে। এ ব্যাংকগুলো বর্তমানে তারল্য সংকটে রয়েছে। এসব ব্যাংকে বিনিয়োগের বিপরীতে ৬১ কোটি ৩৩ লাখ টাকা সুদ আয় হিসেবে দেখায়নি কোম্পানিটি, যা কোম্পানিটির উচ্চ ঋণ ঝুঁকি নির্দেশ করে। পরবর্তী সময়ে বিনিয়োগ নগদায়নের জন্য ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হলেও তারল্য সংকটের কারণে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited