শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:২৩ পিএম, ২০২৬-০৬-০৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে আসমাউল হুসনা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরের দিকে লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘাগড়া খীলমোগল এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত আসমাউল হুসনা আলমশাহ পাড়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে পারুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জঙ্গল পারুয়া এলাকার আরিফুল ইসলাম ও নুর ফাতেমা দম্পতির মেয়ে। তারা পরিবারসহ লালানগরের ঘাগড়া খীল মোগল এলাকার ‘ইউনুচ ম্যানশন’ নামের একটি বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাতে পারিবারিক কারণে আসমাউল হুসনাকে বকাঝকা ও শাসন করেন তার মা নুর ফাতেমা। পরদিন বুধবার সকালে মা-বাবা আসমাউল ও তার অন্য ভাই-বোনদের বাসায় রেখে নানার বাড়িতে বেড়াতে যান। রাতের বকাঝকার কারণে মনে ক্ষোভ ও অভিমান নিয়ে মা-বাবার অনুপস্থিতিতে দুপুরের দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আসমাউল।
পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধার করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, ঘটনার পর ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়না তদন্তের উদ্দেশ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited