শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৩:৪৯ পিএম, ২০২৬-০৪-০৮
পটিয়ায় এক প্রবাসীর স্ত্রী ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন তার নাম তানজিলা আকতার । গত ২৪ মার্চ পটিয়া পৌরসদরের পাইকপাড়া শ্বশুরবাড়ি থেকে বের হয়ে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। প্রবাসীর স্ত্রীকে খুঁজে পেতে শ্বশুরবাড়ির লোকজন পুরস্কারও ঘোষণা করেছে।
এ ব্যাপারে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রবাসীর স্ত্রী নিখোঁজ নন, তিনি নিজ থেকেই আত্মগোপনে রয়েছেন।
প্রবাসীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া পৌরসদরের ৬ নম্বর ওয়ার্ড পাইকপাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র আকবর হোসেনের সঙ্গে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু ছৈয়দের মেয়ে তানজিলা আক্তারের (২১) বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।
সম্প্রতি প্রবাসী স্বামী দেশে আসার পর ২৪ মার্চ ভোরে তিনি স্বামীর বসতঘর থেকে বেরিয়ে যান। এ ঘটনায় প্রবাসীর মা রিজিয়া বেগম পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তার ছেলের বউ বেরিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন। প্রবাসীর পরিবার জানায়, তানজিলা আক্তারকে (২১) কেউ খুঁজে দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। এছাড়াও তার কোনো সন্ধান পাওয়া গেলে স্বামীর পরিবারের (০১৬৩০৫৭৮২৯৭) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রবাসীর স্ত্রী নিখোঁজ নন; তিনি নিজ থেকেই আত্মগোপনে রয়েছেন। এ কারণে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, যাওয়ার সময় তিনি মোবাইল ফোন সঙ্গে নেননি, যার ফলে অবস্থান নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর পরিবারের পক্ষ থেকেও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited