শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৩:৩৮ পিএম, ২০২২-০৬-১৫
সকাল থেকে আনোয়ারায়া পরৈকোড়া উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১ নৌকা প্রার্থীসহ ৫ স্বতন্ত্র প্রার্থী লড়ছেন।
নির্বাচনের সপ্তাহ আগে থেকে পরৈকোড়া ইউনিয়ন সরগরম থাকলেও আজ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি মিলছে না। প্রতি কেন্দ্রে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের এজেন্ট থাকলে ও সকাল থেকে দেখা মিলেনি ৫ স্বতন্ত্র প্রার্থী মো. আলী চৌধুরী (আনারস), নাজিম উদ্দীন সুজন (মোটরসাইকেল), হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া), শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন), আবদুল মালেক মানিক (চশমা)'র এজেন্টদের।
এছাড়াও সকাল থেকে দু'য়েকটি কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ঘণ্টাখানেক পর প্রায় প্রতিটা কেন্দ্র ফাঁকা হয়ে গেছে। নির্বাচনে এজেন্ট না দেওয়ার বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোটরসাইকেল প্রতীকের নাজিম উদ্দীন সুজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, নৌকা প্রার্থী সকাল থেকে বহিরাগতদের এনে দখল করে রেখেছে প্রতিটি কেন্দ্র, আমরা সব স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছি।
ভোট বর্জনের বিষয়টি জানতে আরেক স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের শেখ মো. নাজিম উদ্দীন বলেন,আমি ঘরে আছি। আমার পক্ষ থেকে কোনো এজেন্ট দেওয়া হয়নি। আমরা ভোট বর্জন করেছি।স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে নির্বাচনের দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলার নির্বাচন অফিসার নুরুল ইসলাম বলেন, আমরা প্রতিটি কেন্দ্র পর্যেবক্ষণ করছি। শুধু একটা কেন্দ্রে চশমা প্রতীকের একজন এজেন্ট দেখেছিলাম। আর কোনো স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। আর স্বতন্ত্র প্রার্থী'র ভোট বর্জনের বিষয়টি এখনও আমি জানি না।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited