চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাবেক হুইপ কমলের বিরুদ্ধে সরকারি জমি আত্মসাতের অভিযোগ

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৬:০২ পিএম, ২০২৪-০৮-৩১

সাবেক হুইপ কমলের বিরুদ্ধে সরকারি জমি আত্মসাতের অভিযোগ

কক্সবাজার-৩ আসনের সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমলের বিরুদ্ধে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। রামু-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালায় কক্সবাজার ক্রীড়া ও কারিগরি কলেজ নাম সম্বলিত সাইনবোর্ড টাঙিয়ে মহা মূল্যবান সরকারি জায়গা দখল করা হয়েছে।
অন্যদিকে রামুতে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের জন্য ৮ একর জমি বরাদ্ধ দেওয়া হয়েছিল। নিজের সন্ত্রাসী বাহিনী দিয়ে বাধাগ্রস্থ করে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণ করতে দেননি কমল। বরাদ্ধ দেওয়া জমিকে কৃষি জমি উল্লেখ্য নামে-বেনামে বিভিন্ন দপ্তরে আবেদন করে কার্যক্রম স্থগিত করে দেন কমল। পরে তিনি ফিল্মি স্টাইলে জমিটি দখলে নেন। অথচ এ বাহিনীতে প্রায় ৫৫ হাজার পুরুষ এবং মহিলা সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জনসম্পদ রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন।
জানা যায়, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেকটা ফিল্মি স্টাইলে সশরীরে শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে জোয়ারিয়ানালা মহাসড়কের পাশে বর্তমানে স্বপ্নতরী পার্কের দক্ষিণ পাশের ধলিরছড়া মৌজার প্রায় ৩০ একরের অধিক জায়গাটি দখলে নেন সাবেক এমপি কমল। দখলকৃত জায়গায় ক্রীড়া ও কারিগরি কলেজের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। এদিকে দখলের ১৫ বছর অতিবাহিত হলেও অদ্যাবধি ওই জায়গায় কোনো ক্রীড়া কলেজের অস্তিত্ব পাওয়া যায়নি।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দখলকৃত বিশাল জায়গার একপাশে চার কক্ষবিশিষ্ট টিনশেডের একটি ভবন রয়েছে। যেটি এমপির প্রাপ্ত সরকারি বরাদ্দ দিয়ে নির্মিত। এছাড়া জায়গার চারপাশে নিয়ম বহির্ভূতভাবে স্থাপন করা হয়েছে সরকারি সোলার লাইট। নির্মিত ভবনের একটি কক্ষে আদর্শগ্রাম এলাকার এনামুল নামে এক ব্যক্তি পরিবার নিয়ে বসবাস করছেন। দখলে রাখা জায়গা দেখভালের জন্য কমল তাদের পাহারাদার হিসেবে নিয়োগ দিয়েছেন বলে জানান এনামুল।  
নাম প্রকাশে অনিচ্ছুক রামু উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান, সাবেক হুইপ কমলের অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও ভূমিদস্যুতাসহ নানান বিতর্কিত কর্মকােন্ড দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তিনি প্রতিনিয়ত দলীয় নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত। ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
 তিনি বলেন, দলবল সহকারে প্রকাশ্যে রশিদনগরে দখল করে নিয়েছে সরকারি শত কোটি টাকার জায়গা। পাশাপাশি তার সাঙ্গপাঙ্গদেরকেও ভূমিদস্যুতায় পৃষ্ঠপোষকতা করেছেন। এমনকি রামুতে একটি জমি দখলকে কেন্দ্র করে বিচারককে ভাত খেতে দেবেন না, চাকরি করতে দেবেন না বলে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে সংবাদের শিরোনামও হয়েছেন। তিনি আরও জানান, টানা ক্ষমতায় থাকার সুবাদে কমল অনেকটা দানবে পরিণত হয়েছিলেন।
এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম জানান, ক্রীড়া ও কারিগরি কলেজ নাম সম্বলিত সাইনবোর্ড টাঙিয়ে সাবেক এমপি হুইপ সাইমুম সরওয়ার কমলের দখলে রাখা জমি সরকারি সম্পদ। জায়গাটি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের জন্য বরাদ্ধকৃত জমিও উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর