শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৯:২৮ পিএম, ২০২১-০৭-১৮
মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চন্দনাইশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ১৭ জুলাই শনিবার দুপুরে উপজেলা দোহাজারী পৌরসভা এলাকাসহ আশে পাশের বিভিন্ন এলাকায় গাছ রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয?। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য জাহেদুল ইসলাম নয়ন,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মো.জাহিদুর রহমান চৌধুরী, সাঈদুর রহমান ওয়াহিদ,সম্রাট চৌধুরী, কাজি রুমি,ফরমান,ঈমন, সুকান্ত,গোফরানুল হাসিব, আবুল হাসান,ফয়সাল,ইলিয়াছ আরিফ,মিজানুর রহমান,ইব্রাহিম, হাছান মির্জা,মো.রাশেদ প্রমুখ। এই সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি আন্দোলনে পরিণত করেছেন। এ আন্দোলন পরিবেশ সুরক্ষায় দেশের ও বিশ্বের পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited