চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কাপ্তাই জেলেদের কাছে পাহাড়ি সন্ত্রাসীদের ২ কোটি টাকা চাঁদা দাবি

কাপ্তাই হ্রদে জাল ফেলেনি অধিকাংশ জেলে

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৫৯ পিএম, ২০২৪-০৯-০১

কাপ্তাই জেলেদের কাছে পাহাড়ি সন্ত্রাসীদের ২ কোটি টাকা চাঁদা দাবি

আলমগীর মানিক

কাপ্তাই হ্রদের জেলেদের কাছে পাহাড়ি সন্ত্রাসীদের ২ কোটি টাকা চাঁদা দাবি। কাপ্তাই হ্রদে জাল ফেলেনি অধিকাংশ জেলে। অপহরণ, গুম, দূর্নীতিসহ চাঁদাবাজির তীব্রতর অবস্থা থেকে দেশকে রক্ষায় ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার আসীন হয়ে দেশকে সংস্কারকর্মসূচী চালানোর সময় যেন উল্টো পথে হাটছে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি। দেশের এক দশমাংশ এলাকাজুড়ে পার্বত্য চট্টগ্রাম যেন উপজাতীয় চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায়
উপজাতীয় আঞ্চলিক দলগুলোর চার গ্রুপের দাবিকৃত দুই কোটি টাকা চাঁদা পরিশোধ না করায় মৌসুমের শুরুর দিন রোববার(০১ সেপ্টেম্বর-২৪ইং) মৎস্য আহরণ উৎসবে কাপ্তাই হ্রদে জাল ফেলতে পারেনি ৬০ শতাংশ জেলে। সকাল থেকেই রাঙামাটির স্থানীয় বাজারগুলোতে কাপ্তাই হ্রদের মাছের উপস্থিতি অন্যান্য বছরের মতো লক্ষ্য করা যায়নি।
স্থানীয় একাধিক মৎস্য ব্যবসায়ির সাথে কথা বলে জানাগেছে, দীর্ঘ ১২৭ দিন সরকারী সিদ্ধান্তে বন্ধ থাকার পর শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদের বিভিন্ন পাহাড়ি ঘোনায় জাল ফেলতে যায় কয়েক হাজার জেলে। কিন্তু পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত উপজাতীয় আঞ্চলিক সংগঠনের চারটি গ্রুপ তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে জেলেদের জাল ফেলতে নিষেধাজ্ঞা জারি করে। এসময় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়াও দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে। তারা জানান, আমরা প্রাণভয়ে জাল না ফেলে শহরের নিকটবর্তী বাঙ্গালী জনবহুল এলাকায় চলে এসেছি।
ব্যবসায়িদের কয়েকজন এই প্রতিবেদককে জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা যথারীতি আঞ্চলিক দলগুলোর কাছ থেকে টোকেন কেটেছি। কিন্তু মাছ ধরার দিন তারা আমাদের কাছে চারটি গ্রুপের জন্য প্রায় দুই কোটি টাকা চাঁদা চেয়ে খবর পাঠায়। দীর্ঘদিন মাছের ব্যবসা বন্ধ থাকার সময়ে জেলেদের প্রয়োজনীয় খরছ চালাতে হয়েছে। এরপর মাছ ধরার শুরুর প্রাক্কালে অন্যান্য বছরের ন্যায় ধারাবাহিক চাঁদাও পরিশোধ করেছি। কিন্তু ব্যবসার শুরুর দিনটাতে নতুন করে প্রতি গ্রুপের ৫০ লাখ টাকা চাঁদা দাবি করায় আমরা পথে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে, নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল একাধিক সূত্র চাঁদা দাবির বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে ব্যবসায়িরা-ই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন।
রোববার সকালে কাপ্তাই মৎস্যজীবি সমিতির কয়েকজন নেতৃৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে জানান, জেএসএস (সন্তু) সমর্থিত কিছু সদস্য কাপ্তাই মৎস্যজীবী সমবায় সমিতির নিকট হতে অতিরিক্ত  বাৎসরিক চাঁদা দাবি করে। যা অন্যান্য বছরে তুলনায় অনেক বেশি। তাদের কথামতো চাঁদা না দেয়ায় জেলেদের মাছ ধরতে নিষেধ করে দেয়া হয়েছে। এরফলে জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছে।
কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপকেন্দ্র প্রধান জসিম উদ্দিন সকাল সাড়ে ৭ টায় মুঠোফোনে স্থানীয় সাংবাদিককে বলেন, রোববার সকাল পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাইয়ের জেলেরা কোন মাছ অবতরণ করেন নাই। কি কারনে জেলেরা মাছ ধরা হতে বিরত আছে তা জানি না।
খোঁজ নিয়ে জানাগেছে, মহালছড়ির একজন, রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের দুইজন ও কাপ্তাইয়ের দুইজন মিলে সর্বমোট ৫জন কালেক্টরের মাধ্যমে ব্যবসায়িদের সকল তথ্য সংগ্রহ করে উপজাতীয় সন্ত্রাসীরা মাছ ব্যবসায়িদের কাছ থেকে চাঁদা আদায় করে। শনিবার দিবাগত মধ্যরাত থেকে রাঙামাটি শহর সংলগ্ন কাপ্তাই হ্রদের ওপারে বালুখালীর নীচ এলাকা, নানিয়ারচর রুট, কাপ্তাই লাইন এলাকা, কাইন্দা, চেমী লাইন এলাকায় কাপ্তাই হ্রদে জাল ফেলতে দেয়নি উপজাতীয় সন্ত্রাসীরা। রাতের বেলায় উক্ত এলাকাগুলোতে ভারী অস্ত্র নিয়ে টহল দিয়েছে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছে।
বিষয়টি নিয়ে জানতে রাঙামাটিতে নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এই ধরনের কোনো খবর পাইনি কেউ আমাদেরকে এসব বিষয়ে কিছু জানায়নি।
প্রসঙ্গতঃ দীর্ঘ ১২৭ দিন বন্ধ থাকার পর শনিবার দিবাগত মধ্যরাত থেকে রাঙামাটি-খাগড়াছড়ির প্রায় ২৬ হাজার জেলে পরিবার কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নামার কথা ছিলো। মৌসুমের প্রথমদিনে উৎসবমুখর পরিবেশে কাপ্তাই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ আহরণের মাধ্যমে পাহাড়ের অর্থনীতি নতুনভাবে চাঙ্গা হয়ে উঠার কথা থাকলেও উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের বিপুল অংকের চাঁদা পরিশোধ করতে নাপারায় প্রাণ রক্ষায় হ্রদে জাল ফেলেনি নীরিহ জেলেরা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর