চট্টগ্রাম   শুক্রবার, ২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৮:১২ পিএম, ২০২৬-১০-০১

রাঙামাটিতে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ঠেকাতে আইনজীবীদের বিক্ষোভ র‍্যালি

আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতন করতে রাঙামাটির আদালত চত্বরে বিক্ষোভ র‍্যালি করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২টার সময় রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহআলম মিয়ার নেতৃত্বে এ বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি রাঙামাটি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গাউছিয়া মার্কেট প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে আদালতকেন্দ্রিক প্রতারণা সম্পর্কে সচেতন করেন আইনজীবীরা।

র‍্যালিতে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিশু মনি চাকমা, সহসভাপতি অ্যাডভোকেট মাকসুদা হক, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শহিদুল ইসলাম, আইটি সম্পাদক অ্যাডভোকেট গফুর বাদশা, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ, অ্যাডভোকেট রহমত উল্লাহ, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট দীপন চাকমাসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিশু মনি চাকমা বলেন, দীর্ঘদিন ধরে আদালতকেন্দ্রিক বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছেন প্রকৃত বিচারপ্রার্থী ও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ মানুষ। আদালত প্রাঙ্গণে কতিপয় ব্যক্তি আসামিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মামলা নিষ্পত্তি, জামিন করিয়ে দেওয়া কিংবা মামলায় বিভিন্ন সুবিধা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিচারপ্রার্থী ও সাধারণ জনগণকে কোনো ক্লার্ক বা সাধারণ ব্যক্তির সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে কথাবার্তা কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করে তিনি বলেন, মামলা সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

অ্যাডভোকেট শিশু মনি চাকমা আরও বলেন, আদালত প্রাঙ্গণে কেউ নিজের মামলা ছাড়া অন্যের মামলা নিয়ে সুপারিশ, তদবির কিংবা আইনগত পরামর্শ দেওয়ার নামে অর্থ গ্রহণ বা কোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবীরা বলেন, আজকের র‍্যালির মাধ্যমে আদালত প্রাঙ্গণে টাউট, বাটপার ও দালালদের তৎপরতা সম্পর্কে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

রিটেলেড নিউজ

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

বিদায়ের প্রহরে ইউএনও মঞ্জুর আলম, আলীকদমবাসীর হৃদয়ে মানবিক এক অধ্যায়ের সমাপ্তি

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ: একজন কর্মকর্তা আসেন, দায়িত্ব পালন করেন এবং একদিন বদলির আদেশ নিয়ে চলে যা...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত


ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

স্টাফ রিপোর্টার : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


শৌচাগার সংকটে রাঙ্গামাটির ৯৪ প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিতে শিক্ষার্থীরা

শৌচাগার সংকটে রাঙ্গামাটির ৯৪ প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাঙ্গামাটি প্রতিনিধি : : প্রাথমিক শিক্ষার শুরুতেই শিশুদের শেখানো হয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির গুরুত্ব। অথচ রাঙ্গামাট...বিস্তারিত


শিক্ষা কর্মকর্তা ছাড়াই চলছে রাঙ্গামাটির ১০ উপজেলা

শিক্ষা কর্মকর্তা ছাড়াই চলছে রাঙ্গামাটির ১০ উপজেলা

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য জেলা রাঙ্গামাটির মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম জনবল সংকট। জেলার ১০ উপজেলায় ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর