চট্টগ্রাম   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৯ পিএম, ২০২৬-১১-১৫

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ১ হাজার ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪৯৮ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধবিষয়ক প্রতিবেদন রোববার (১৫ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানানো হয়েছে।


চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৭ জন, আগের মামলায় ১৩০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫৬ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৩২ জন এবং সাজা পরোয়ানামূলে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধে ৭৩ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৫৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২৭ জনকে।
মাদকবিরোধী অভিযানে ৪৩টি মামলা করা হয়েছে। এসব অভিযানে ৩৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ১১ হাজার ৮১০ টাকা জরিমানা। অভিযানে ১ হাজার ৫৯৬টি ইয়াবা বড়ি, ২৯ লিটার চোলাই মদ, ৭ কেজি ৭৭০ গ্রাম গাঁজা, ৫০ বোতল বিদেশি মদ, পাঁচটি ট্যাপেন্টাডল বড়ি, ২৫ বোতল স্কফ সিরাপ, ১২ বোতল বিয়ার এবং এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ৯৬ জনের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ জন কুমিল্লা জেলার। এ ছাড়া চট্টগ্রামে ১৯ জন, খাগড়াছড়িতে নয়জন, নোয়াখালীতে ছয়জন, চাঁদপুর ও লক্ষ্মীপুরে চারজন করে, ব্রাহ্মণবাড়িয়ায় তিনজন এবং কক্সবাজার, ফেনী ও বান্দরবানে দুজন করে গ্রেপ্তার হয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৯৮ জনের মধ্যে ৩২৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়, ২১৮ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬৭ জন, লক্ষ্মীপুরে ৪৩ জন, ফেনীতে ৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ জন, চাঁদপুরে ২৫ জন, নোয়াখালীতে ২০ জন, কক্সবাজারে ১৪ জন, রাঙামাটি ও বান্দরবানে ১৩ জন করে এবং খাগড়াছড়িতে ২২ জনকে আটক করা হয়েছে।

রিটেলেড নিউজ

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের à...বিস্তারিত


এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত


স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত


হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত


যে অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

যে অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নিজস্ব প্রতিবেদক : ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’-এমন বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর