চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৮৫৭

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৯ পিএম, ২০২৬-১০-১৪

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ৮৫৭

কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৩৪ জনকে আটক করা হয়েছে।
পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার গ্রেপ্তার ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বুধবার (১৪ অক্টোবর)  চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানানো হয়। 
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, আগের মামলায় ৫৭ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৭ জন রয়েছেন।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানায় ১২৮ জন এবং সাজা পরোয়ানায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫৯ জনকে।
তাঁদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৫৭ জন মাদকসেবী। এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১২০ জন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৭৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত ৪৮টি মামলা করা হয়েছে।
অভিযানে ২ হাজার ৭৬১টি ইয়াবা, ৯০ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ৩৫ লিটার চোলাই মদ, ৯০ বোতল বিয়ার, ৫৮ বোতল বিদেশি মদ ও ৬৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৩৪
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৩৪ জনের মধ্যে ৩৭২ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে লক্ষ্মীপুরে ৯৫ জন, নোয়াখালীতে ৯১, চট্টগ্রামে ৭৩, চাঁদপুরে ৬৯, কক্সবাজারে ৩২, খাগড়াছড়িতে ২৭, ব্রাহ্মণবাড়িয়ায় ১৯, রাঙামাটিতে ১৬ এবং ফেনীতে ১২ জনকে আটক করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের ১৩ সদস্য গ্রেপ্তার
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে নোয়াখালীতে পাঁচজন, চট্টগ্রামে চারজন, কুমিল্লায় দুজন এবং ফেনী ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।

রিটেলেড নিউজ

সিভাসু’তে ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিভাসু’তে ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত


বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে সিভাসু’তে নানা আয়োজন

বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে সিভাসু’তে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যাà¦...বিস্তারিত


বিশ্ব মান দিবস-২০২৬ উদযাপিত

বিশ্ব মান দিবস-২০২৬ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাà...বিস্তারিত


চুয়েট উপাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে চিকিৎসকরা

চুয়েট উপাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরà¦...বিস্তারিত


মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও নকল চাল বিক্রি, জরিমানা ২১ হাজার

মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও নকল চাল বিক্রি, জরিমানা ২১ হাজার

নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বি...বিস্তারিত


শিক্ষার্থীদের এআই প্রযুক্তিতে দক্ষ হতে হবে: সাঈদ আল নোমান এমপি

শিক্ষার্থীদের এআই প্রযুক্তিতে দক্ষ হতে হবে: সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর