শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৬:৪২ পিএম, ২০২৪-১০-১৫
র্যাব-৭ এর পৃথক তিন অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি, ৬৩ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবাসহ ০৪ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ রহিম’কে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলা বাজার এলাকা থেকে সোমবার গ্রেফতার করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাস কাউন্টার মার্কেটের একটি বাস কাউন্টারের ভিতরে মাদকদ্রব্য পরিবহনের উদ্দেশ্যে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ১২:৫০ মিনিটে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আসামি মোঃ ইকবাল হোসেন (৩৫) আটক করে। সে জোরারগঞ্জ থানাধীন পশ্চিম জামালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার নিজ হেফাজতে থাকা ০৭টি কাগজের তৈরি কার্টুনের ভিতর হতে তার নিজ হাতে বাহির করে দেওয়া বিভিন্ন রংয়ের পলিথিনের উপর প্লাস্টিকের লাল সুতা দ্বারা মোড়ানো মোট ১২৭ বান্ডেলে মোট ৬৩.৫ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। অপরদিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড়ে একটি হোটেলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক ২১:৫০ মিনিটে র্যাবের আভিযানিক দল আসামি মোঃ সুমন (২২), ও মোঃ সাকিব (১৯) এ দুইজনকে আটক করে। আটক সুমন ঢাকা জেলার ডেমরা থানার হাজীনগর গ্রামের আব্দুল রশিদ খানের ছেলে ও অপরজন চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকার মৃত সেলিমের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকরে তাদের পরিহিত প্যান্টের পকেটে থাকা ১০ পলিজিপার প্যাকেট হতে মোট ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো.শরীফুল উল আলম উক্ত পৃথক তিন অভিযানে গ্রেফতার ৪জনের বিষয়ের সত্যতা নিশ্চিত করে 'দৈনিক আমাদের চট্টগ্রাম ' কে জানান, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার কমলনগর, জোরারগঞ্জ ও চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited