শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৯:৫৮ পিএম, ২০২৫-০৮-২৩
কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
২৩ আগস্ট (শনিবার) দুপুরে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী গোষ্ঠি আরাকান আর্মি একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। ট্রলার মালিক মো. ওসমান, শাহপরীর দ্বীপের সুলতান আহমদের ছেলে। জেলেদের মধ্যে রয়েছেন লাল মিয়ার ছেলে মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ রশিদের ছেলে মোহাম্মদ আমিন (৩৪), মৃত আবদুল করিমের ছেলে ফজল করিম (৫২), আব্দুল মজিদের ছেলে কেফায়েত উল্লাহ (৪০), শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) এবং আরও অনেকে। সকলেই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম জানান, আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
এর আগে, ৫ আগস্ট এবং ১২ আগস্টও আরাকান আর্মি নাফনদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৭ জন জেলেকে আটক করেছিল। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২২৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ ১৮৯ জনকে ও ২৭টি ট্রলার-নৌকা ফেরত আনতে সক্ষম হয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited