চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম অপরাদজগতের গডফাদার লেদুবাহানীর ক্ষমতার উৎস কোথায়

প্রশাসনের নীরবতা রহস্যজনক?

নিজস্ব প্রতিবেদক    |    ০২:১১ পিএম, ২০২৫-০৮-২০

চট্টগ্রাম অপরাদজগতের গডফাদার লেদুবাহানীর ক্ষমতার উৎস কোথায়

চট্টগ্রামে কসাই লেদু চক্র: হত্যা, দুর্নীতি, অস্ত্র ব্যবসা ও মিথ্যা মামলার রাজত্বে এলাকাবাসী জিম্মি   প্রধান সম্পাদক সিটিজি নিউজ  আজগর আলি মানিক।  চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী। থানায় এক আতঙ্কের নাম—আওয়ামী লীগ নেতা নবী লেদু ওরফে কসাই লেদু। তিনি একাধারে একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, আবার অপরাধ জগতের অন্যতম আলোচিত নাম। তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও সোনার কালোবাজারি, দুর্নীতি, সম্পত্তি জবরদখল, ও সাংবাদিক নির্যাতনের অসংখ্য অভিযোগ। শুধু তিনি নন, তার স্ত্রী লাকি আক্তার এবং সহযোগী শম্পা আক্তারও এই অপরাধচক্রের গুরুত্বপূর্ণ অংশ বলে অভিযোগ রয়েছে।
ছাত্র রাজনীতি থেকে শুরু, এখন কোটি টাকার অপরাধ সাম্রাজ্য নবী লেদুর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতির মাধ্যমে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে জড়ান বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে। বর্তমানে তার নামেই চট্টগ্রামের কসাইপাড়া ও আশপাশের এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি—এটি একটি "মাফিয়া পরিবার" যা স্থানীয় প্রশাসনের একাংশকে ব্যবহার করে নিজেদের অপকর্ম আড়াল করছে।
 স্ত্রী লাকি আক্তার ও সহযোগী শম্পা আক্তারের অবৈধ সম্পদ লেদুর স্ত্রী লাকি আক্তার বর্তমানে চট্টগ্রামে দুটি বিলাসবহুল ভবনের মালিক। বাড়িগুলোর বাজার মূল্য প্রায় ৫০-৭০ কোটি টাকা। শম্পা আক্তার নামে একজন কথিত চিকিৎসক রয়েছেন যিনি একটি ব্যক্তিমালিকানাধীন হাসপাতালের মালিক। রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এলাকায় তাদের দখলে রয়েছে বহু একর জমি যার কাগজপত্র সন্দেহজনক।
অনুসন্ধানে জানা যায়, এই সম্পদগুলোর বেশিরভাগই অবৈধ উপায়ে অর্জিত, যার উৎস হিসেবে রয়েছে—চাঁদাবাজি, দখল, সরকারি প্রকল্প থেকে টাকা আত্মসাৎ, ও ঘুষ বাণিজ্য।
দুদকেও অভিযোগ, তবু রহস্যজনক নীরবতা 
এই চক্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক অভিযোগ দায়ের করা হলেও, রহস্যজনক কারণে এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে এবং অর্থের বিনিময়ে দুদকের একাংশকে প্রভাবিত করা হয়েছে।
অস্ত্র ও স্বর্ণ ব্যবসার অভিযোগ
গণঅধিকার পরিষদের নেতা জনাব শাহিন রেজা অভিযোগ করে বলেন,এই পরিবারটির বাসভবনে যদি সঠিকভাবে অভিযান চালানো হয়, তাহলে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, নগদ টাকা, এবং পশুর স্বর্ণালঙ্কার উদ্ধার করা যাবে। পুরো এলাকা এই চক্রের কাছে জিম্মি।”
সাংবাদিকের বিরুদ্ধে ১৩টি মিথ্যা মামলা
সিটিজি নিউজের প্রধান সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক আজগর আলী মানিক এই চক্রের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে ১৩টি মিথ্যা মামলা। এরমধ্যে ৯টি মামলায় তিনি আদালত থেকে খালাস পেলেও, বাকি ৩টি মামলা এখনো বিচারাধীন রয়েছে। সবশেষ তিনটি মামলার বাদী লাকি আক্তার ও শম্পা আক্তার, যা এই পরিবারের হয়রানির কৌশলেরই অংশ বলে মনে করছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
জামিনে বের হয়ে আবারো সক্রিয়, নবী লেদু তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। মাত্র দুই মাস যেতে না যেতেই পুনরায় গ্রেপ্তার হন। বর্তমানে তিনি হাইকোর্ট থেকে জামিন নিতে কোটি কোটি টাকা খরচ করে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আইন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ের হস্তক্ষেপ দাবি চট্টগ্রামবাসী ও ভুক্তভোগীরা আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেছেন, কসাই লেদু পরিবারকে দ্রুত আইনের আওতায় আনা হোক লাকি আক্তার ও শম্পা আক্তারকে গ্রেপ্তার করে তাদের বাসায় অভিযান চালানো হোক তাদের সব সম্পত্তি ও লেনদেনের উৎস তদন্ত করা হোক
সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হোক
 উপসংহার: ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে পরিচিত একটি পরিবার এক সময় ছাত্র রাজনীতির মুখ, আজ চট্টগ্রামে একটি ভয়াবহ অপরাধচক্রের রূপ নিয়েছে নবী লেদু ও তার পরিবার। জনমনে প্রশ্ন—এই পরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও কেন প্রশাসন, দুদক বা আইনশৃঙ্খলা বাহিনী নীরব? কাদের ছত্রছায়ায় এত সাহস? এই পরিবারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে, চট্টগ্রামসহ সারা দেশে অপরাধীরা আরও উৎসাহ পাবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর