চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দরে ফিডার জাহাজের সংখ্যার বিষয়ে বিভিন্ন মহলের বিভ্রান্তি নিরসনকল্পে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বক্তব্য

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:৩১ পিএম, ২০২৫-০৮-০৬

চট্টগ্রাম বন্দরে ফিডার জাহাজের সংখ্যার বিষয়ে বিভিন্ন মহলের বিভ্রান্তি নিরসনকল্পে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বক্তব্য

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর। ‌ এই বন্দরের মাধ্যমে দেশের ৯৮% কন্টেইনার handling হয়ে থাকে। ‌ চট্টগ্রাম বন্দরে বিদ্যমান Facility, Yard Space, Equipment Availability, কন্টেইনার জাহাজ সমুহের Voyage Frequency, জাহাজের Available Space utilization এবং পরবর্তী ৪/৫ বছরের কন্টেইনার হ্যান্ডলিং এর প্রবৃদ্ধি, আমাদের প্রধান রপ্তানিপণ্য RMG এর পরবর্তী পাঁচ বছরের রপ্তানি লক্ষ্য মাত্রা ইত্যাদি বিবেচনায় নিয়ে হিসাব করে দেখা গেছে যে,  চট্টগ্রাম বন্দর হতে কমবেশি ৯৫ হতে ১০৫ টি জাহাজ Feeder Port সমূহে চলাচল করলে, বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দরের Facility Utilization Optimum পর্যায়ে থাকে। গত কয়েক মাস পূর্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ার আগ পর্যন্ত, এই হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দেশের আমদানি রপ্তানিকারকগণকে সর্বোচ্চ সেবা প্রদান করে আসছিল। এতে একদিকে যেমন আমদানিকারকগণ Smoothly তাদের পণ্য যথাসময়ে হাতে পেতেন, তেমনি আমাদের রপ্তানিকারকগণও যথাসময়ে তাদের পণ্য Shipment করতে পারতেন। জাহাজের অপেক্ষমান সময়ও নিয়ন্ত্রণের মধ্যে ছিল। বেশিরভাগ জাহাজই সরাসরি জেটিতে বার্থিং পেয়ে যেত।

গত ৪/৫ মাস পূর্বে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা শুরু হলে Sea-trunk route এর উপর এর ঋণাত্মক প্রভাব পরিলক্ষিত হয়। এতে Feeder Port  পোর্ট গুলিতে বাংলাদেশ মুখী কিছু আমদানি কন্টেইনার জমে যায়। ফলে বিভিন্ন Feeder Operator গন তাদের জাহাজের বহরে Ad Hoc ভিত্তিতে জাহাজের সংখ্যা কিছুটা বৃদ্ধি করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট Approach করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিষয়টি বাস্তবতার নিরিখে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বার্থে সক্রিয়ভাবে বিবেচনায় আনে এবং Ad hoc ভিত্তিতে বিভিন্ন Feeder Operator গনকে তাঁদের নিজস্ব বহরে থাকা জাহাজের অতিরিক্ত হিসেবে প্রায় ২০-২২টি জাহাজকে কেবলমাত্র Feeder Port সমূহের backlog clear করার জন্য সাময়িকভাবে অনুমোদন প্রদান করে। ইতিমধ্যে Feeder Port সমূহের backlog clear হলেও কয়েকটি Shipping Company ইতিপূর্বে Ad hoc ভিত্তিতে সাময়িকভাবে অনুমতি প্রাপ্ত অতিরিক্ত জাহাজ সমূহ প্রত্যাহার করে নেননি। ‌ফলে বর্তমানে চট্টগ্রাম বন্দর হতে Feeder Port সমূহে চলাচলকারী জাহাজের সংখ্যা (নিয়মিত এবং Ad hoc সহ) প্রায় ১৩০ টি তে দাঁড়িয়েছে। যার ফলশ্রুতিতে বহিঃনোঙ্গরে জাহাজের অপেক্ষমান সময়, অপেক্ষমান জাহাজের সংখ্যা এবং জেটিতে জাহাজে কার্যকালীন সময় পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফলে বিভিন্ন আমদানি রপ্তানিকারকগণ তাদের পণ্য হাতে পেতে এবং রপ্তানি করতে কিছুটা বিলম্বের সম্মুখীন হচ্ছেন। গত দুই মাসে জাহাজ সমূহের utilization calculate করে দেখা গেছে, জাহাজ সমূহের যে ক্যাপাসিটি রয়েছে, জাহাজের সংখ্যা অত্যধিক হওয়ায় জাহাজ সমূহ full Capacity তে কন্টেইনার পাচ্ছে না।

এই প্রেক্ষাপটে দেশের আমদানি রপ্তানি কারক, চট্টগ্রাম বন্দরের ফ্যাসিলিটি, জাহাজের Space utilization ইত্যাদি বিষয়াবলী সার্বিকভাবে বিবেচনা করে গত ২০ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন (BCSA) এবং বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন (BSAA) এর সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপরোক্ত সার্বিক বিষয়াবলি বিস্তারিত আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পরবর্তী এক সপ্তাহের মধ্যে BCSA এবং BSAA সমন্বয় করে বর্তমানে চলাচল রত জাহাজ সমূহের সংখ্যা সীমাবদ্ধকরণের ব্যবস্থা গ্রহণ করবে। উক্ত সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট সংস্থাসমূহ থেকে সুনির্দিষ্ট ও কার্যকারী সুপারিশ গৃহীত না হওয়ায় ২০ জুলাই এর সিদ্ধান্ত অনুযায়ী BCSA ও BSAA এর প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে যার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তবে এরই মধ্যে  BSAA সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রদান করছে যা অনভিপ্রেত এবং কমিটির কার্যক্রম চলাকালীন সময়ে কাম্য নয়। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয়  কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রকৃত পক্ষে একটি ব্যবসা বান্ধব বন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সকল মহলকে এব্যপারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বন্দর থেকে উদাত্ত আহবান জানানো হচ্ছে এবং নেতিবাচক ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।     

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর