শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:৪৫ পিএম, ২০২৫-১১-১৮
রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে জাহেদ তালুকদার নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নতুনহাট বাজারের কাছে মঈনিয়া আজিজিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
জাহেদ তালুকদার (৪৫) একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে মুহাম্মদ কালু নামে যুবদলের আরেক কর্মী জাহেদকে গুলি করেন। তাঁর ডান পায়ে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, সোমবার রাতে কালু নামে এক সন্ত্রাসী জাহেদ তালুকদারের ডান পায়ে গুলি করেছে। তবে কালুর সঙ্গে আরও কয়েকজন ছিল। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, সোমবার দিবাগত রাতে জাহেদ তালুকদার নামে একজন রাউজান থেকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited