চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভোটের আগে ফাঁকা চট্টগ্রাম নগরী, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫০ পিএম, ২০২৬-০২-১১

ভোটের আগে ফাঁকা চট্টগ্রাম নগরী, সতর্ক অবস্থানে পুলিশ

ভোটগ্রহণের আগের দিন চট্টগ্রাম নগরীর মূল সড়কগুলো ফাঁকা হয়ে পড়েছে। সড়কের আশপাশে বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বন্দর নগরী চট্টগ্রামের প্রধান সড়কে যানবাহন চলাচল ছিল খুব কম। শাহ আমানত সেতু সংযোগ সড়কেও গাড়ির উপস্থিতি তেমন দেখা যায়নি। সড়কে জরুরি প্রয়োজন ছাড়া তেমন কাউকে বের হতে দেখা যায়নি। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে সকাল থেকে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ বিষয়ে জানানো হয়। সকাল থেকে অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় বন্দরকেন্দ্রিক যানবাহন চলাচল ছিল খুবই কম। এছাড়া নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, জামালখান মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহনের সংখ্যা একেবারেই কম। বেশিরভাগ রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব জায়গায় পুলিশের টহল টিম দেখা গেছে। রাহাত্তারপুলের পথচারী সুজন আহসান বলেন, ’কিছু ওষুধ কেনার জন্য বের হয়েছি। রাস্তায় গাড়ি তেমন নেই। সকাল থেকে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির গাড়ি টহল দিচ্ছে।’ নগরীর চকবাজার গিয়ে বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। লোক চলাচল ছিল অন্যদিনের চেয়ে অনেক কম। মোড়ে ৬ থেকে ৮ টি টেম্পু যাত্রীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চকাবাজারে যাত্রীর অপেক্ষায় থাকা টেম্পুচালক সাইদুল ইসলাম বলেন, রাস্তায় মানুষ নাই। আগে মোড়ে গাড়ি রাখার আগেই যাত্রী পুল হয়ে যেত। গতকাল থেকে যাত্রী একদম কম। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, নির্বাচন উপলক্ষে চারদিনের নিরাপত্তা পরিকল্পনা আমরা করেছি। নির্বাচন নিয়ে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম গতকাল থেকে কাজ শুরু করেছে। আমাদের রিজার্ভ ফোর্সও রাখা আছে। ভোটারদের আসা-যাওয়ার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর