শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:৫৭ পিএম, ২০২৫-১০-১৮
কক্সবাজারের টেকনাফ উপজেলা সাবরাং ৪নং ওয়ার্ড মন্ডল পাড়ার মৃত ফজল হকের ছেলে (বর্তমান সিকদার পাড়া) জুবাইরের বাড়িতে অভিযানে চালিয়ে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৯ হাজার ইয়াবা ও ইয়াবা ব্যবসার সরঞ্জাম সহ জুবাইরের স্ত্রী ফায়জা ও পাচার কাজের সহযোগী টেকনাফ সদর মৌলবী পাড়ার আবুল কালামের ছেলে আয়ুব আলীকে আটক করেছে বিজিবি।
১৭ অক্টোবর শুক্রবার সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ান ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সাবরাং সিকদার পাড়ার টানা ব্রীজের পশ্চিমে জুবাইরের বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে ধরা সম্ভব হলেও মুল আসামি ইয়াবার মুল মালিক জুবাইর কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান শেষে বিজিবি জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জুবাইরের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালালে বাড়ির ভেতরে অভিনব কায়দায় হট বক্সের ভিতরে লুকিয়ে রাখা ইয়াবা দেখতে পায় এবং স্ত্রী ফায়জার বেড রুমের ড্রয়ার থেকে ১০ লাখ টাকাসহ ইয়াবা ব্যবসার কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্র জব্দ করে।
জব্দ করা হয়েছে, ইয়াবা ট্যাবলেট-১৯,২০০ পিস, ইয়াবা পাউডার- ১৩০ গ্রাম, নগদ অর্থ-১০,৩০,০০০ টাকা, ল্যাপ্টপ -১টি, চাকু-৪টি, চাপাতি-৭টি, ওয়াকিটকি সেট-২টি, মাইক্রোফোন-১টি, এন্ড্রোয়েট ফোন-২টি, বাটন ফোন- ৩টি, পিতলের পাল্লা-১টি, ল্যান্ড ফোন -১টি, সিসি ক্যামেরা-৪ টি ও মোটর সাইকেলের তেলের ট্যাংক-২টি।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited