শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২২-০৯-২৬
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাও ছিলেন।
সোমবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাতে জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার গভীর রাতে হারনাই জেলার খোস্ত শহরের কাছে একটি ফ্লাইং মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলটও রয়েছেন।
তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি। যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, সে এলাকায় সাম্প্রতিক বন্যার কবলে পড়েনি। এর আগে গত আগস্টেও পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও ছয়জন নিহত হন। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি এক দিন নিখোঁজ ছিল। পরে বিধ্বস্ত অবস্থায় মুসা গথ অঞ্চলে সেটি পাওয়া গিয়েছিল। পরে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, খারাপ আবহাওয়ার কবলে পড়ে এটি বিধ্বস্ত হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited