শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ পিএম, ২০২১-০১-১৯
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ২৬৩ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা গেছেন চট্টগ্রামে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩৩টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৮৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ১০ জন, বিআইটিআইডি ল্যাবে ৩৬ জন, চমেক ল্যাবে ২৫ জন, সিভাসু ল্যাবে ৫ করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৪টি নমুনা পরীক্ষা করে ১২টি, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৯৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৫৭ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৮৮ জন এবং বিভিন্ন উপজেলার ১০ জন।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited