শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০১:৪৭ পিএম, ২০২০-০৮-২২
কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলী রাজঘাট সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। রুগী, শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চলাচলে চরম দুরভোগে পড়ছে।
জানাযায়,ককসবাজার সদর উপজেলার পোকখালী গোমাতলী এলাকাটি লবণ ও মৎস্য ব্যবসার জন্য প্রসিদ্ধ ও সবচেয়ে উল্লেখযোগ্য। ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এ গোমাতলী এলাকাটিতে প্রায় ২৫ হাজারের ও বেশি লোকজনের বসবাস। এ এলাকার লোকজন প্রতিদিন উপজেলা ও জেলা শহরে যাতায়াত করে অফিস আদালতসহ বিভিন্ন প্রয়োজনে।এ ছাড়া অত্র এলাকার শত শত শিক্ষার্থী ঈদগাহ ফরিদ আহমদ কলেজ,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়,জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়,পোকখালী হাই স্কুল, ঈদগাহ কেজি স্কুলসহ ককসবাজার বিশ্ববিদ্যালয় কলেজ ও রামু কলেজেে অধ্যায়নরত।
মাত্র দেড় কিলোমিটারের উত্তর গোমাতলী রাজঘাট রাস্তাটির প্রায় অর্ধ কিলোমিটার ইট বিছানো রাস্তাটি এখন পুরোপুরি কাঁদা-মাটির রাস্তা।
বর্তমানে রাস্তাটি পুরো কাঁদা-মাটির রাস্তায় পরিণত হয়েছে।এ বর্ষা মৌসুমে পুরো রাস্তাটি কাঁদা-পানিতে একাকার হয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে রাস্তার এই বেহাল অবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করলেও কোন সুফল হয়নি বলে জানান এলাকার লোকজন।
এ ব্যাপারে পোকখালীর চেয়ারম্যান রফিক আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জনগনের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, কাজটির টেন্ডার হয়েছে এলজি ইডিতে যোগাযোগ করতেছি যাতে তাড়াতাড়ি শুরু হয়।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited