চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদম সাংবাদিকতায় নতুন ভোরের প্রত্যাশা: গঠিত হলো আহ্বায়ক কমিটি

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::    |    ১২:২৯ এএম, ২০২৬-০৪-২৪

আলীকদম সাংবাদিকতায় নতুন ভোরের প্রত্যাশা: গঠিত হলো আহ্বায়ক কমিটি

আলীকদম প্রেসক্লাবের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং একচ্ছত্র অধিপত্য থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আলীকদমের ত্যাগী ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগকে স্থানীয় সাংবাদিক সমাজে নতুন আশার সঞ্চার হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, আগামী ১৫ দিনের জন্য দায়িত্বপ্রাপ্ত এই আহ্বায়ক কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকৃত ও যোগ্য সদস্য সংগ্রহ ও যাচাই-বাছাই করবে। পাশাপাশি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
সাংবাদিক নেতৃবৃন্দ জানান, কোনো ব্যক্তিগত এজেন্ডা বা স্বৈরাচারী সিদ্ধান্ত নয়; বরং সাধারণ সাংবাদিকদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই পরিচালিত হবে আলীকদমের সংবাদ জগতের ভবিষ্যৎ পথচলা।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক যায়যায়দিন-এর আলীকদম উপজেলা প্রতিনিধি এস এম জিয়াউদ্দিন জুয়েল। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় টিভির আলীকদম উপজেলা প্রতিনিধি হাবিবুর রশিদ হিমন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি প্রশান্ত দে দ্বীপ, রাইজিং বিডির প্রতিনিধি চাই এ মং মার্মা, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি আবু জুয়েল নুরখান এবং দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মো. শাহেদ।

নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সাংবাদিকরা আশা প্রকাশ করেছেন, ঐক্য, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে আলীকদমের মফস্বল সাংবাদিকতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর