শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:৪৮ পিএম, ২০২৫-০৭-১২
চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার'র প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।
শনিবার (১২ জুলাই) সকালে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সু-দীর্ঘ ৪৫ বছরের রাজনীতির পথপরিক্রমায় গণ-মানুষের অধিকারের সংগ্রামে বারবার জেলে গিয়েও দেশের মানুষের জন্য কাজ করার অদম্য ইচ্ছা থেকে আমি সরে যাইনি। কেন্দ্রীয় রাজনীতি, আন্তর্জাতিক মানবাধিকার ও সমগ্র বাংলাদেশের পরিবেশ সুরক্ষার কাজ করতে গিয়ে আপনাদের কথা, প্রিয় জন্মস্থান চন্দনাইশ-সাতকানিয়ার মানুষের কথা এক মুহুর্তের জন্যও ভুলিনি। নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে কারান্তরিন হয়েছি। ১/১১ এর জেঃ মঈন-ফখরুদ্দিন সরকারের জরুরী আইন ভঙ্গ করে সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি করে মানববন্ধন ও মিছিল করি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে পাঁচবার কারান্তরিন ছিলাম। ৫৭টি মামলা মাথায় নিয়ে অধিকাংশ সময় ঘর-বাড়িছাড়া ছিলাম। রাষ্ট্রীয় নিষ্পেষনের রক্তচক্ষু উপেক্ষা করে আমি বারবার আপনাদের কথা, তথা দেশ ও জনগণের অধিকারের কথাই দ্ব্যর্থহীন ভাষায় তুলে ধরেছি। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট হয়ে জাতীয় রাজনীতিতে বলিষ্ট ভূমিকা রাখার সৌভাগ্য আমার হয়েছে। চট্টগ্রামের কৃতি সন্তান, শান্তিতে নোবেলজয়ী আজকের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি প্রদানকারী বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একমাত্র মামলার বাদী হয়েছি আমি। এজন্য গত আওয়ামী সরকারের হুমকি-ধামকী নির্যাতনের মুখোমুখি হয়েছি বহুবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংগঠক হিসাবে আমি যথাযথভাবে কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালন করেছি যার ফলশ্রুতিতে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এতসব অর্জন ও অভিজ্ঞতা নিয়ে আজ আমার একান্ত ইচ্ছা, আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন পেলে আমি আপনাদের জন্য তথা আমার জন্মস্থানের জন্য মন-প্রাণ দিয়ে কাজ করব। আমার মননে ও চিন্তায় রয়েছে প্রিয় চন্দনাইশ। চন্দনাইশ আমার, আমি চন্দনাইশের। আমি আপনাদের ঘরের ছেলে, আপনাদের পাশে আছি, থাকবো সবসময়- দৃঢ়ভাবে এই অঙ্গীকার করতে চাই। আপনাদের দোয়া/ আশির্বাদ আমার জন্য সবসময় থাকবে এই বিশ্বাস রাখছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, ছাত্রনেতা মো : ফয়সাল উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সদস্য উম্মে ছালমা হাফিজা বেগম চৌধুরী, মাস্টার মনিরুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited