চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মীরসরাই সার্কেলের অধীনে ২২টি বিটে কোভিড-১৯ প্রতিরোধে নানা আয়োজন

মীরসরাই প্রতিনিধি :    |    ০৭:৫১ পিএম, ২০২১-০৩-২১

মীরসরাই সার্কেলের অধীনে ২২টি বিটে কোভিড-১৯ প্রতিরোধে নানা আয়োজন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশে মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা ও মীরসরাই থানা এলাকায় রবিবার (২১মার্চ) সকাল থেকে ২২টি বিটে বিট কর্মকর্তাদের আয়োজনে (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা, পথসভা ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ লাবিব আব্দুল্লাহ, জোরারগঞ্জ থাণার ওসি মোঃ নূর হোসেন মামুন, মীরসরাই থাণার ওসি মুজিবুর রহমানসহ, জোরারগঞ্জ ট্রাফিক জোন ট্রাফিক পুলিশ পরিদর্শক বশিরুল ইসলাম, সার্জেন্ট ইব্রাহিম খলিল, জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ ফিরোজ হোসেন ও স্ব স্ব বিটের উপ-পরিদর্শক, সহকারি উপ-পরিদর্শকবৃন্দ।

"মাস্ক পড়ার অভ্যাস করুন, করোনামুক্ত বাংলাদেশ গড়ুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে দশটায় অএ সার্কেলের ৬নং বিটে (১১নং মঘাদিয়া ইউপি) মীরসরাই সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ লাবিব আবদুল্লাহ উপস্থিত থেকে মাস্ক বিতরণসহ করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে এলাকাবাসীকে সচেতন করেন এবং উক্ত সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন ১১নং মঘাদিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মাস্টার এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি। এইছাড়া মীরসরাই সার্কেল অফিসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মীরসরাই উপজেলার সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হয় যে, ঘরের বাইরে সব সময় মাস্ক পরিধান করবেন। সাবান দিয়ে হাত মুখ ঘনঘন ধৌত করবেন। যখন তখন নাকে - মুখে হাত দিবেন না। গরম পানি ও চা খাওয়ার অভ্যাস করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না এবং আড্ডা দিবেন না।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর