শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৩৮ পিএম, ২০২৫-০৯-১০
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সচেতন জনগণ। এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, ফটিকছড়ির সচেতন নাগরিক ও স্থানীয় রোগীরা।
মানববন্ধন শেষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
অভিযোগে বলা হয়, বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UHFPO) দায়িত্বে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার অদক্ষতা ও অবহেলার কারণে ফটিকছড়ির সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হাসপাতালের ভেতরে গড়ে ওঠা একাধিক সিন্ডিকেট ওষুধ সরবরাহ, রোগী সেবা, ডেলিভারি ও অ্যাম্বুলেন্স সেবার নামে নিয়মিত অনৈতিক লেনদেন এবং অতিরিক্ত টাকা আদায় করছে।
বক্তারা বলেন, এসব অনিয়ম শুধু সাধারণ মানুষকে হয়রানি করছে না, বরং সরকারি স্বাস্থ্যসেবার ভাবমূর্তিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের প্রধান দাবি হলো স্বাস্থ্যখাত সংস্কারে ব্যর্থতার দায় নিয়ে বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UHFPO)-এর অবিলম্বে অপসারণ, হাসপাতালে সক্রিয় মেডিকেল সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited