চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ১ লাখ ২০ হাজার টন আমন ধানের আশা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫১ পিএম, ২০২০-১১-২৪

চট্টগ্রামে ১ লাখ ২০ হাজার টন আমন ধানের আশা

করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও বোরোর বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ঘরে তুলতে পেরে চট্টগ্রাম অঞ্চলের চাষিদের মুখে হাসি ফুটেছিল।
এবার আমন ধানেও বাম্পার ফলন হয়েছে।  
চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় ৫ লাখ ৭২ হাজার ৪৮৩ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এখান থেকে ১ লাখ ১৮ হাজার ৬১২ মেট্রিক টন ধান পাওয়ার আশা কৃষি কর্মকর্তাদের। এর মধ্যে হাইব্রিড ৬ হাজার ৭১৫ মেট্রিক টন, উফশী ৯৬ হাজার ৮৭২ ও স্থানীয় ১৫ হাজার ২৫ মেট্রিক টন।
এদিকে দুই সপ্তাহ আগেই আমন ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে ৪৩ হাজার ৮৩৬ হেক্টর জমিতে ধান কাটা শেষ। চট্টগ্রাম জেলায় হাইব্রিড, উফশী ও স্থানীয় মিলে চাষ হয় ১ লাখ ৮৫ হাজার ৩৪০ হেক্টর। এ জেলায় ২০ হাজার ৩৮৭ হেক্টর ধান কাটা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ১ হাজার ৬২০ হেক্টর, উফশী ১৫ হাজার ২৬৭ ও স্থানীয় ৩ হাজার ৫০০ হেক্টর।
কক্সবাজার জেলায় ৭৯ হাজার ১০৮ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৫৩৫ হেক্টর ধান কাটা শেষ। নোয়াখালী জেলায় ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়। এর মধ্যে ১২ হাজার ৮০০ হেক্টর ধান কাটা শেষ হয়েছে।
ফেনীতে ৬৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। এখানে ইতোমধ্যে ২ হাজার ৬৬১ হেক্টর ধান কাটা শেষ। লক্ষ্মীপুরে আমন আবাদ করা হয় ৮১ হাজার ৭৫৫ হেক্টর জমিতে। এখানে ধান কাটা হয়েছে ২ হাজার ৪৫৩ হেক্টর।
কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, ‘করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও বোরো ধান যেমন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেয়েছি, তেমনি আমন চাষেও পর্যাপ্ত ধান পাচ্ছি। এবারে সবচেয়ে বেশি চাষ হয়েছে উফশী ধান, যার পরিমাণ ৪ লাখ ৮৩ হাজার ৬৭২ হেক্টর।
তিনি বলেন, আমন আবাদে হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ছিলো হাইব্রিড ৪ দশমিক ১৭ মেট্রিক টন, উফশী ২ দশমিক ৭৯ মেট্রিক টন ও স্থানীয় ১ দশমিক ৬৭ মেট্রিক টন। ধান কাটা শুরু হওয়ার পর এখন পর্যন্ত হেক্টর প্রতি হাইব্রিড পাচ্ছি ৪ দশমিক ০৯ মেট্রিক টন, উফশী ২ দশমিক ৯৫ ও স্থানীয় ১ দশমিক ৬১ মেট্রিক টন।

রিটেলেড নিউজ

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

বৈশ্বিক সংকট মোকাবেলায় মুসলিম উম্মাহ'কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. আবু নাছেরের 

স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত


সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

সমুদ্রপথে হজের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়তলীর পরিত্যক্ত ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত


চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার  ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে হাজী মিষ্টি মেলার ব্যবস্থাপনা পরিচালক সুমন এর জন্মদিন উদযাপন

আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর