চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ির প্রধান সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ মিথ্যা অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ১২:১২ পিএম, ২০২৫-০৬-১৮

খাগড়াছড়ির প্রধান সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ মিথ্যা অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে প্রধান সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ মিথ্যা অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক টিম। জেলাতে সড়কের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান করার অভিযোগ পেয়ে তা অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এতে প্রতিহিংসা ও মিথ্যা প্রাথমিক তদন্তে দুদক মিথ্যা প্রমান পায়। 
মঙ্গলবার(১৭ই জুন) দুপুরে সদরের চেঙ্গী ব্রীজ সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক প্রধান সড়কের পাশে একটি রেস্টুরেন্টে এ অভিযান চালায় দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়।
এ সময় দুদকের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন, খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক কেমী চাকমা, অভিযুক্ত স্বামী খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা উপস্থিত ছিলেন।
দুদক জানায়, সড়কের জায়গা দখল করে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা হয়েছে এমন অভিযোগ পান হটলাইনে। ৩জন বিশিষ্টি সদস্যের একটি দল অভিযানে গিয়ে খোঁজ খবর নেন। তেমন সত্যতা না পাওয়ায় প্রাথমিক যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযুক্তদের নোটিশ দেয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। 
দুদকের অভিযান প্রসঙ্গে বলেন, অংশীদার হিসেবে সড়ক বিভাগকে অবগত করেন দুদক। রেস্টুরেন্টে অভিযানের বিষয়টা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী বলেন, হটলাইনে অভিযোগ পেয়ে সেখানে সরেজমিনে খোঁজ খবর নিতে যান দুদক। দখলের ব্যাপারে রেস্টুরেন্ট মালিকের যুক্তির বিষয়টিও দেখবে দুদক।
তবে সড়কের জায়গা দখল করে রেস্টুরেন্ট গড়ে তোলার বিষয়ে দুদক অনুসন্ধানে আসলে তা খতিয়ে দেখছে তারা। রেস্টুরেন্ট মালিকের যুক্তির বিষয়েও বিবেচনা করে দেখবে দুদক। এছাড়া, সার্ভে করে সড়কের জায়গা দখল উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে দেখবে স্থানীয় প্রশাসন।
অভিযুক্ত রেস্টুরেন্টের মালিক কেমি চাকমা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল তারা। একইসাথে সড়কের উভয় পাশের জায়গার সঠিকভাবে পরিমাপ ও নির্ধারণ করার তথ্য বা রিপোর্ট পেলে তাদের প্রতিষ্ঠানের বাড়তি অংশ কতোটুকু তা সরিয়ে নিতে সহজ হবে।
অভিযুক্ত স্বামী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জানান, হিংসা ও শত্রুুতামূলক যে কেউ মিথ্যা অভিযোগ দিতে পারে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের নিজস্ব রেকর্ডিয় জায়গায় সরকারি নিয়ম-কানুন মেনে অবকাঠামো রেস্টুরেন্ট নির্মান করেছি। সড়ক থেকে নির্ধারিত জায়গাটি রেখে অবকাঠামো নির্মান করা হয়েছে। সার্ভে জরিপ আইন অনুযায়ী যতটুকু রাস্তার অংশ ততটুকু জায়গা রেখে রেষ্টুরেন্ট করা হয়েছে। তাতেও কেউ যদি মিথ্যা অভিযাগ দেয়, সেটি সড়ক আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহন করবে এটাই প্রত্যাশা। 
এদিকে চেঙ্গী ব্রীজ সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক প্রধান সড়কের জায়গা দখল করে সরাকারি-বেসরকারী সংস্থার প্রতিষ্টান। জেলা প্রশাসনে হাতির কবর অবকাঠামো নির্মান, গাড়ির গ্যারেজ ইত্যাদি। চেংগী নদীর পাথর ভরাতের যেমন দখলসহ রাস্তা দখলের মধ্য রয়েছে বাংলাদেশ পর্যটন কর্র্পোরেশনের হোটেল পর্যটন মোটেল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষন কেন্দ্র গেইট, রেস্টরেন্ট, মসজিদ নির্মান, হোটেল গ্রীণ স্টার নামে বহুতল ভবন গড়ে তোলার অভিযোগ থাকলেও সেখানে যাননি দুদক ও সড়ক বিভাগ। 
তবে হোটেলটির মালিক পলাতক জেলা আওয়ামীলীগের নেতা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়ার। তাঁর মালিকানাধীন এ হোটেলটি গড়ে তোলার সময় পতিত সরকারের প্রভাব বিস্তার করে সড়কের জায়গা দখল এবং পাহাড় কাটার অভিযোগ উঠে। দীর্ঘদিনের অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কোনধরনের তৎপরতা জেলা আ’লীগ নেতা কল্যাণ মিত্র বড়ুয়ার বিরুদ্ধে।


 

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর