শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫২ পিএম, ২০২৬-০২-০২
এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও চাঁদা তোলে তারা। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না। অলি আহমদ দাবি করেন, বিএনপি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তার ভাষায়, এরশাদকে একসময় একটা চেইন লাগানো হয়েছিল, তার ভাই জিএম কাদেরকে দুইটা। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা তিনটা চেইন লাগিয়েছে ভারতে। বিএনপিও এখন ভারতে তিনটি চেইনে বাঁধা। তিনি আরও বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে। এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছায় চলছে। নিজেদের সিদ্ধান্তে কিছুই করতে পারে না। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited