শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৩৩ পিএম, ২০২৬-১০-১৯
বান্দরবানের আলীকদম-নাইক্ষ্যংছড়ি সড়কের টপ এলাকায় কলাবোঝাই চাঁদের গাড়ি দুর্ঘটনায় শাহাবউদ্দীন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে আলীকদমের দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহত শাহাবউদ্দীন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতা মৃত নাজির আহমেদ। দুর্ঘটনার পর তাঁর মরদেহ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার দিকে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পাহাড়ি এই সড়কে দুর্ঘটনায় একজনের প্রাণহানি ও আরও তিনজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানে উন্নয়ন-আবাসন ও অপরিকল্পিত রিসোর্ট নির্মাণের নামে অবাধে কাটা হচ্ছে পাহাড়।এতে পরিবেà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এফ.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন à...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited