শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৭ পিএম, ২০২৬-১১-২৩
সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সেন্টমার্টিনে বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক কোস্ট গার্ড।
সোমবার( ২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়, সেন্টমার্টিন দ্বীপ হতে ১০ নটি ক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় গত ২২ নভেম্বর বিকাল ৫ টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’ থেকে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৫টি ট্রলিং জাল, ১ টি আহরণ নিষিদ্ধ হাঙর ও ১০ টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২০ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ার পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।
এছাড়া প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হ সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয় এবং ১৯ জন জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, জব্দকৃত সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সামুদ্রিক পরিবেশ ও বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমাদের ডেস্ক : : মুহাম্মদ আমির হোসেন : চট্টগ্রামে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঐতিহ্য, সম্ভাবনা ও আধুনিক উন্নয়ন...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামে অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বাংলা ভাষা শেখার সুযোগ তৈরি করতে চিটাগং ইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ঐদিন বাংলাদেশ সেনাবাহিনী, নà...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ডেস্ক: কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের আয়োজনে কদম মোবারক মুসলিম এতিমখানা ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযু্ক্তিভিত্তিক স্বনির্ভর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited