শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:৫৬ পিএম, ২০২৫-০৮-২৩
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারে গাউছিয়া রহমান মঞ্জিলের শাজ্জাদানশীন হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারীর চার দিনব্যাপী পবিত্র খোশরোজ শরীফ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১৯ আগস্ট থেকে শুরু হয়ে গত শুক্রবার (২২ আগস্ট) রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। খোশরোজ শরীফ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল দরবার শরীফে রওজা গোসল ও গিলাপ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগার ও আলোচনা সভা।
এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত-অনুরাগীর ঢল নামে। সমাপনী দিনে শাজ্জাদানশীনের আগমনে দরবার শরীফের শাহী ময়দান লোকসমুদ্রে পরিণত হয়।
মাহফিলে তকরির পেশ করতে গিয়ে শাজ্জাদানশীন বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর একত্ববাদে বিশ্বাস করার জন্য। আই গাউছুল আজম হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারী ও হযরত মাওলানা ছৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী কেবলার কাছ থেকে আমরা কোরআন-সুন্নাহর আলোকে ত্বরিকায়ে মাইজভা-ারীয়া পেয়েছি। কোরআন-সুন্নাহর মধ্যেই ত্বরিকার মূল নিহিত। অলি-আউলিয়াগণ ইসলামের খেদমতে সব ধরনের ভয়-ভীতি থেকে মুক্ত ছিলেন।
মাহফিল শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন শাজ্জাদানশীন হযরত শাহসুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাচানী আল-মাইজভান্ডারী।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited