শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১৬ পিএম, ২০২২-০২-২৩
নগরের কোতোয়ালীর হেমসেন লেন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সেতু মিত্র তালুকদার (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেতু মিত্র রাঙ্গুনিয়া উপজেলার ঘাটচেক এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
২০১১ সালে তিনি পুলিশে যোগ দেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, হেমসেন লেন এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেতু মিত্র।
এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর গাড়ির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটিও।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited