শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৪০ পিএম, ২০২৬-০৫-১৮
ওচমান জাহাঙ্গীর:
বিপ্লব-পরবর্তী সময়ে সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো—অনেক ক্ষেত্রেই বিপ্লবের চেতনার সঙ্গে বেঈমানি করা হয়। এই বেঈমানির ধারাবাহিকতা ইতিহাসে মীর জাফরের বিশ্বাসঘাতকতা থেকে শুরু হয়ে আজকের সময় পর্যন্ত নানা রূপে ফিরে এসেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, শাসক বদলেছে, কিন্তু সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বারবার ভঙ্গ হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে বহু মুক্তিযোদ্ধা ও বিপ্লবী অবহেলা, নির্যাতন এমনকি হত্যার শিকার হয়েছেন। সিরাজ সিকদারের হত্যাকাণ্ড সেই বিতর্কিত অধ্যায়ের একটি উদাহরণ।
এরপর ১৯৭৫ সালে শেখ মুজিব সপরিবারে নিহত হওয়ার পর দেশে একের পর এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান সংঘটিত হয়। সেই অস্থিরতার প্রেক্ষাপটে ৭ নভেম্বরের বিপ্লব সংঘটিত হয়েছিল। অথচ সেই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক মুক্তিযোদ্ধা কর্নেল তাহের—যিনি মুক্তিযুদ্ধে নিজের পা হারিয়েছিলেন—তাঁকেও পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হত্যা করা হয় বলে অনেকে মনে করেন।
১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের অনেককেই দলীয় রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া বা বহিষ্কারের অভিযোগ ওঠে।
ইতিহাস যেন বারবার একই বার্তা দেয়—সংগ্রামের সময় যাদের প্রয়োজন হয়, ক্ষমতার স্থিতি এলে তাদের অনেককে ভুলে যাওয়া হয়।
এখন ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও জুলাই আন্দোলনের প্রসঙ্গেও অনেকে একই ধরনের হতাশা প্রকাশ করছেন। জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে সমালোচনা রয়েছে।
অনেকে মনে করেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগের সঙ্গে আবারও বেঈমানি করা হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার পতনের সময়কার বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের পুনরাবৃত্তি যেন বারবার জাতিকে একই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়—বিপ্লব কি কেবল ক্ষমতা বদলের জন্য, নাকি জনগণের প্রকৃত মুক্তির জন্য?
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited