শিরোনাম
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: | ০৫:৪২ পিএম, ২০২৪-১০-২০
খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণকুমার ত্রিপুরা হত্যা মামলার দুই আসামিকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। তারা হলেন—উপজেলার চাপ্পাপাড়া এলাকার ফিগিরিক চাকমার ছেলে জোনাল চাকমা (২৬) ও একই এলাকার বীরসেন ত্রিপুরার ছেলে তাতিময় ত্রিপুরা (৩৫)। শুক্রবার (১৮ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া। তিনি বলেন, ‘জোনাল চাকমা ও তাতিময় ত্রিপুরা নামে দুই যুবককে স্থানীয়রা গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে। পরে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে তারা।’ এর আগে গত ১৪ অক্টোবর দিবাগত রাতে দীঘিনালা সদরের পোমাংপাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরাকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। দুই সন্তানের জনক স্বর্ণ কুমার ত্রিপুরা ওই এলাকার মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। পেশায় তিনি একজন বাবুর্চি ছিলেন। পরদিন ১৫ অক্টোবর নিহতের স্ত্রী মিতারানী ত্রিপুরা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।
ঢাকা অফিস : : জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কব...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খ...বিস্তারিত
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের সরকারি কলেজের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী সারাদেশে ভালো ফলাফল করলেও চট্টগ্রামে ভরাডুবি হয়েছে।...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশের ন্যায় চট্টগ্রাম&n...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited