চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ব্যাংকের ঋণ জালিয়াতি, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৪০ পিএম, ২০২৬-১০-১৩

ব্যাংকের ঋণ জালিয়াতি, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

নগরের কোতোয়ালী থানার জাল স্বাক্ষরে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মামলায় মোহাম্মদ শাহ আলম নামে এক ব্যবসায়ীকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।


দুদকের পিপি মোকাররম হোসেন বাংলানিউজকে বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে জাল স্বাক্ষরে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহ আলমকে ৪২০ ধারায় তিন বছর, ৪৬৭ ধারায় পাঁচ বছর, ৪৬৮ ধারায় তিন বছর এবং ৪৭১ ধারায় পাঁচ বছরের সশ্রমসহ মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


তবে সব ধারার সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, শাহ আলম ও তাঁর ছেলে এস এম পারভেজ আলম তিন সহোদরের স্বাক্ষর জাল করে ২০০৪ সালে চারটি ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করেন।

এসব গ্যারান্টিনামায় প্রত্যেকের নামে ২৫ কোটি টাকা প্রদর্শন করা হয়। পরে জালিয়াতির মাধ্যমে এসব নথি ব্যবহার করে ২০১২ সালে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে পাঁচটি এলটিআর ও একটি সিসি (হাইপো) ঋণ সুবিধার বিপরীতে ২৯ কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ২৮২ টাকা ঋণ নেন তাঁরা।
অভিযোগ অনুযায়ী, ঋণ নেওয়ার পর মাত্র ৮ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৬৪৮ টাকা পরিশোধ করা হয়। ২০১৪ সালের ১১ আগস্টের হিসাব অনুযায়ী, সুদ ও অন্যান্য চার্জসহ বকেয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি ৬৮ লাখ ১৪ হাজার ৭১২ টাকা। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর তৎকালীন 

সহকারী পরিচালক  এইচ. এম. আখতারুজ্জামান ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

রিটেলেড নিউজ

খেজুরে তেল মিশিয়ে বিক্রিসহ নানা অনিয়ম, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

খেজুরে তেল মিশিয়ে বিক্রিসহ নানা অনিয়ম, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকে...বিস্তারিত


৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্য ক্যাম্পাস ছেড়েছেন

৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্য ক্যাম্পাস ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্à¦...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার আরও ৭৬৩ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার আরও ৭৬৩ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে এক দিনে ৭৬৩ জনকে গ্রেপ্তা...বিস্তারিত


বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই পরিত্যকà§...বিস্তারিত


দ্বিতীয় দিনেও অবরুদ্ধ চুয়েট উপাচার্য

দ্বিতীয় দিনেও অবরুদ্ধ চুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক :  টানা দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (à...বিস্তারিত


চবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পাঠচক্র ও শিরনি বিতরণ

চবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পাঠচক্র ও শিরনি বিতরণ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদà§...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর