শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৭ পিএম, ২০২৬-০৯-০৩
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) পরিদর্শন করেন গত ৩১ আগষ্ট সোমবার । এ সময় উপসচিবকে চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরে ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম বলেন. মানসম্পন্ন চক্ষু সেবা প্রদান, প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন ও একটি উৎকৃষ্ট চক্ষু চিকিৎসা কেন্দ্র পরিণত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য। এখানে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা ছুটে আসেন।
তিনি বলেন, এখনো দেশে বিশাল জনগোষ্ঠি চক্ষু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। বিগত তিন যুগেরও উপরে নগর থেকে গ্রামঞ্চলে মানসম্মত উন্নত চক্ষু চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি কিছু প্রস্তাপনা তুলে ধরেন। উপসচিব এগুলো গুরুত্বের সহকারে দেখার কথা জানান। উপসচিব ডা.মো. মোস্তাফিজুর রহমান হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে অবগত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট এর ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এর পরিচালক (ভারপ্রাপ্ত)অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, চীফ কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী প্রমূখ। এরপর উপসচিবকে হাসপাতালের একটি রিসার্স পেপার তুলে দেন অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী। এর আগে হাসপাতালের মূল ফটকে উপসচিবকে ফুল দিয়ে বরণ করে কর্তৃপক্ষ। এরপর উপসচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে চক্ষু স্বাস্থ্যসেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অতিরিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানগরের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝু...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রামের কোনো সড়ক দিয়ে হাঁটলে উন্নয়নের চিহ্ন চোখে পড়বে। কোথাও রাস্তা কাটা, কোথাও নালা সংস্কার...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান: ওসমানিয়া লেইন ব্যবসায়ী কল্যান সমিতির উদ্যোগে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধ...বিস্তারিত
মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রামে উদ্যোক্তাদের নিয়ে নেক্সট লিডার্সের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সে...বিস্তারিত
মামুনুর রশিদ সেলিম : চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাছা মিয়া রোডে অবস্থিত লইয়ার্স ড্রিম আবাসন প্রকল্পের ২০২৬–২০২৭ মে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited