চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কুরআনের আলোয় জীবন পরিচালনাই সফলতা: হাসান মাইজভান্ডারী

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:৩৪ পিএম, ২০২৬-০১-১৭

কুরআনের আলোয় জীবন পরিচালনাই সফলতা: হাসান মাইজভান্ডারী

কুরআনের আলোয় জীবন পরিচালনাই প্রকৃত সফলতা বলে মন্তব্য করেছেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। তিনি বলেন, হিফজ শুধু মুখস্থ নয়। কুরআনের আদর্শে জীবন গড়াই আসল উদ্দেশ্য। শনিবার (১৭ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার রোসাংগীরির আজিমনগর এলাকার উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সরোয়ার আলমগীর। প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেন, আজ যারা হাফেজে কুরআন হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা শুধু একটি প্রতিষ্ঠানের গর্ব নয়। তারা পুরো উম্মাহর সম্পদ। সমাজ ও রাষ্ট্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ত্যাগ ও ধৈর্যের কারণেই সন্তানরা কুরআনের খাদেম হিসেবে গড়ে উঠছে। সভাপতির বক্তব্যে আকরাম খান বলেন, কুরআনের হাফেজ তৈরির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। সাধারণ সম্পাদক ও সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর অধ্যক্ষ আবুল কাছেম, সৈয়দ মোরশেদুল আমিন, হাফেজ মুহাম্মদ এরশাদ ও হাফেজ আবুল কালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলাই কুমার আচার্য্য, কাজী মোহাম্মদ ইউসুফ, মকসুদুর রহমান হাসনু, কাজী নিজাম উদ্দীন, মাস্টার বটন কুমার দে, সৈয়দ সাকলাইন মাহমুদ ও ডা. সামিয়ুল করিম প্রমুখ।  শেষ পর্বে হেফজ সম্পন্নকারী ১০ শিক্ষার্থীর মাথায় দস্তারে ফজিলত পরানো হয়। তাদের সম্মাননা প্রদান করা হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর