চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : রাঙ্গুনিয়ায় বিএনপি জামায়াত ও ইসলামী ফ্রন্ট ত্রিমুখী লড়াই হবে

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৭:০৩ পিএম, ২০২৬-০২-০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : রাঙ্গুনিয়ায় বিএনপি জামায়াত ও ইসলামী ফ্রন্ট ত্রিমুখী লড়াই হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামী প্রার্থীর সাথে বাংলাদেশ  ইসলামি ফ্রন্টের লড়াই হবে ত্রিমুখী। এবারের নির্বাচনে আরো লড়াইয়ে অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ , বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, গনঅধিকার পরিষদএই আসনে প্রার্থী হিসেবে রয়েছেন। স্বস্ব প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারনায় এলাকা এখন মুখর। মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসিতে  মৃত্যু দন্ডপ্রাপ্ত আলোচিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে  হুমাম কাদের চৌধুরী বিএনপি'র প্রার্থী । স্থানীয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনি প্রচার - প্রচারণায় সরগরম হয়ে উঠেছে প্রত্যন্ত জনপদ। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে  ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দিনরাত উঠান বৈঠক, গনসংযোগ, মিটিং মিছিল করে চলেছে। অপরদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। চট্টগ্রামের প্রসিদ্ধ পার্কভিউ   হাসপাতালের  পরিচালক,  ঢাকাস্থ ম্যাকস ড্রাগ লিমিটেডের চেয়ারম্যান, চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি ছাড়াও চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ায় বেশ কয়েকটি বেসরকারি চিকিৎসা ও সমাজ সেবা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। চিকিৎসা সেবায় খ্যাতিমান ব্যক্তিত্ব হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি আলোচিত, স্বনামধন্য ও সম্মানীত। জামায়াতের এই প্রার্থীরও ব্যাপক  নির্বাচনী প্রচারণা চলছে এলাকায়। দাঁড়ি পাল্লায় ভোট চেয়ে কর্মী সমর্থকদের নিয়ে সভা সমাবেশ গনসংযোগ করে চষে বেড়াচ্ছেন লোকালয়ে।
রাঙ্গুনিয়ার আসনে সালাউদ্দিন কাদের চৌধুরী ছয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন। মুসলিম লীগ, জাতীয় পার্টী,এনডিপি এবং পরে তিন মেয়াদে  বিএনপি থেকে তিনি এমপি নির্বাচিত হন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর