শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ১১:১৪ এএম, ২০২১-১২-০২
লোহাগাড়ায় আরএফএল কোম্পানির মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ সাইয়েম নামে ১২ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১ ডিসেম্বর বুধবার বিকেল ৪ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন সুফিনগর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সাইয়েম চুনতি তাজভীদুল কুরআন হিফজখানা ও একাডেমির হেফজ বিভাগের ছাত্র এবং চুনতি বাগান পাড়া এলাকার কামাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী নাছির উদ্দিন জানান চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ডভ্যান বাইসাইকেলে থাকা সাইয়েমকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সাইয়েম। এ মর্মান্তিক ঘটনায় এলেকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের বাবা কামাল সওদাগর বলেন, অসুস্থতার কারণে সাইয়েম মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। বিকেলে বাড়ির কাজের রাজমিস্ত্রির সাইকেল নিয়ে কখন বের হয়ে গেছে আমরা কেউ জানতাম না।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুর রব জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল শেষ করা হয়েছে । ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited