চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

স্ত্রীর কাছে টাকা আদায় করতে স্বামীর অপহরণ নাটক

টেকনাফ প্রতিনিধি :    |    ০৪:৫২ পিএম, ২০২৫-১১-২৩

স্ত্রীর কাছে টাকা আদায় করতে স্বামীর অপহরণ নাটক

কক্সবাজারের টেকনাফে স্ত্রীর কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করার জন্য নিজেরই অপহরণের নাটক সাজানো মো. আবু হানিফকে চার ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত আবু হানিফ চট্টগ্রাম হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের মৃত ইউসুফের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পারিবারিক কলহের কারণে দ্বিতীয় বিয়ে করার পর প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন, শুক্রবার (২২ নভেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হানিফকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় করা জিডির সূত্র ধরে তারা সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
হানিফ গত ১৩ নভেম্বর সকালে চট্টগ্রামের হাটহাজারীর নিজ বাড়ি থেকে বের হয়ে টেকনাফে আত্মগোপন করেন এবং সব মোবাইল সিম বন্ধ করে নিখোঁজ হওয়ার নাটক সাজান। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ তীব্র হওয়ায় তিনি প্রথম স্ত্রী খদিজাকে কিছু না জানিয়ে গত ১৮ অক্টোবর টেকনাফের কুরাবুইজ্জা পাড়ার বিধবা সানজিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। নতুন সংসার টিকিয়ে রাখতে তিনি প্রথম স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে ‘অপহরণের গল্প’ তৈরি করেছিলেন।
মুক্তিপণ আদায়ের নাটককে বিশ্বাসযোগ্য করতে হানিফ তার শ্যালক কাসিমকে দিয়ে নিজেকে সমুদ্রতীরবর্তী ঝাউবাগানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং সেই অবস্থার ভিডিও পরিবারকে পাঠিয়ে চার লাখ টাকা দাবি করেন।
উদ্ধারের সময় পুলিশের হাতে আসে দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড। তথ্যপ্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার মধ্যে হানিফের অবস্থান শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর হানিফকে তার সহোদর ভাইয়ের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানাকে ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশ অবহিত করেছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর