চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ত্যাগীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে : সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৮:১৩ পিএম, ২০২৫-০৯-০৪

ত্যাগীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে : সরোয়ার আলমগীর

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, “ত্যাগীরা ক্লান্ত, সুবিধাবাদীরা ব্যস্ত। কিন্তু সুবিধাবাজরা যতই ব্যস্ত থাকুক না কেন, আগামী দিনে নেতৃত্ব দেবে ত্যাগীরাই।” বুধবার (৩ সেপ্টেম্বর) ফটিকছড়ি পৌর বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তারাই নির্বাচনের বিরোধিতা করে। ষড়যন্ত্রকারীরা কখনো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারবে না। তিনি দাবি করেন, ড. ইউনুসের সাথে তারেক রহমানের বৈঠকের পর বাংলাদেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।

রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাধু সাবধান, মধু পোকা কামড়াইয়া টপ ছিঁড়ে ফেলছে, মধু আর পাওয়া যাবে না। আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে গিয়ে ভুলের জন্য ক্ষমা চান। তিনি যদি ক্ষমা করে দেন, তবে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘব হবে।”

তিনি আরও দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন, তবে তাঁর অনুসারীরা এখনো বাংলাদেশে রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শিল্পপতিদের উদ্দেশে সরোয়ার আলমগীর বলেন, “আমি শিল্পপতিদের অগ্রিম বার্তা দিতে চাই—ফটিকছড়িতে কর্মঠ মানুষ রয়েছে। ফটিকছড়ির মানুষের জন্য আমরা শিল্পকারখানা গড়ে তুলব ইনশাআল্লাহ। যত আগে আসবেন, ততই জমি বরাদ্দ পাবেন।”

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সচিব আবুল কালাম আজাদ ও মনসুর আলম চৌধুরী।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রবীণ বিএনপি নেতা নূর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, উত্তর জেলা কৃষক দলের নেতা নাজিম উদ্দিন শাহিন, তাহের সিদ্দিকী, নূর ইসলাম, জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা বজল, আবু আজম তালুকদার, আবুল খায়ের, আহম্মদ সাফা, এনাম, নাজিম উদ্দিন বাচ্চু, সফিউল আলম, নাছির উদ্দিন, শহরিয়ার চৌধুরী, নূরুল হুদা, সোলায়মান, আজম খান, জাহেদ মেম্বার, দৌলত মিয়া, মোজাম্মেল, কুতুবি, রশিদ চৌধুরী, নাসির কন্ট্রাকটার, সমসু মেম্বার, নজরুল, জসিম উদ্দিন নান্নু, আবু সালেহ, আজিজ, শহিদুল হক, শহীদ, হাসান, লিটন, মামুন সরোয়ার, একরাম, এমদাদ, আমান, মোজাহারুল ইকবাল লাভলু, নাছির, তারেক, নূরুল আলম, মহিন উদ্দিন, মাহফুজ, বখতিয়ার, ইমরান, মোজাম্মেল, আনোয়ার, এমদাদ, নাজিম, শাকিল প্রমুখ।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর