শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:১৮ এএম, ২০২৬-০৩-০৮
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শনিবার নগরীর চকবাজারস্থ কুটুমবাড়ি রেস্তোরাঁয় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরের সভাপতি লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার ।
নগর সম্পাদক শাহজালাল-এর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট, বর্ষীয়ান সাংবাদিক জনাব মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতি বিশ্লেষক, অ্যাডভোকেট মোস্তাফা নুর, এডভোকেট নুর আলম, লেখক-গবেষক মোঃ কামাল উদ্দিন, রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, সাংবাদিক মনির চৌধুরী, ইতিহাসবেত্তা, লেখক-সংগঠক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম উল্লাহ, ফিরোজ চৌধুরী, এনসিপি'র কেন্দ্রীয় শ্রমিক নেতা আতিকুর রহমান আতিক, সাংবাদিক ও কেন্দ্রীয় সদস্য মৌলানা নুর মোহাম্মদ, সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়ান সাংবাদিক জনাব মিজানুর রহমান চৌধুরী বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রমজান কেবল ইবাদতের মাসই নয়, এটি মানবিকতা ও নৈতিকতার চর্চার মাস। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিশিষ্ট আলেম-ওলামা, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited