শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:০০ পিএম, ২০২৬-০৫-০৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত নানুপুর প্রিমিয়ার লীগ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট। গত শনিবার (২মে) বিকেলে নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, ক্রীড়া তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ সূচনা ঘোষণা করেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সভাপতি মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু।
নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি শিক্ষক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য তৌহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা প্রাণবন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন, যা মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে এলাকার যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই তাদের মূল লক্ষ্য। টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলোতেও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited