চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রঙিন ফুলে ভাসল কাপ্তাই হ্রদ, ফুল বিজুতে বর্ষবরণ

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৪:২৪ পিএম, ২০২৬-০৪-১২

রঙিন ফুলে ভাসল কাপ্তাই হ্রদ, ফুল বিজুতে বর্ষবরণ

‎রাঙামাটিতে ফুল বিজু উপলক্ষে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর উদ্দেশ্যে কলাপাতায় ফুল ভাসিয়ে বিজু উদযাপন করেছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। ঐতিহ্যবাহী পিনন-হাদি ও ধুতি পাঞ্জাবি পরে শত শত পাহাড়ী তরুণ তরুণী কাপ্তাই হ্রদের তীরে ফুল ভাসাতে আসে। রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে বুনো ফুল হাতে নিয়ে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে দেয়। এই আনুষ্ঠানিকতা চাকমা সম্প্রদায়ের কাছে ‘ফুল বিজু’ ত্রিপুরা সম্প্রদায়ের ‘হারিবসু’ এবং মারমা সম্প্রদায়ের কাছে ‘সূচিকাজ’ নামে পরিচিত। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রায় সব পাহাড়ি জাতিগোষ্ঠীই এ দিনে পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরকে স্বাগত জানায়। ‎রাঙামাটি শহরের কেরানী পাহাড় এলাকায় ফুল ভাসানোর জন্য সবচেয়ে বেশি জনসমাগম ঘটে। এছাড়া রাজবন বিহার ঘাট, গর্জনতলী মধ্যদ্বীপসহ বিভিন্নস্থানে ভোর থেকে শুরু হয় ফুল ভাসানোর আয়োজন। পানিতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর কাছে নিজ পরিবার, সমাজ ও দেশর পাশাপাশি সব জীবের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। ‎ফুল ভাসাতে আসা হ্যাপি তালুকদার বলেন, ১২ এপ্রিল ফুল বিজু উপলক্ষে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসিয়ে থাকি। গত এক বছরের দুঃখ কষ্ট এবং অপূর্ণতা দূর হয়ে যেন নতুন বছরটি ভালোভাবে শুরু হয় এটাই গঙ্গার মায়ের কাছে প্রত্যাশা। ‎আকাশ চাকমা বলেন, এই নতুন বছরটি যেন খুব ভালোভাবে কাটে এটাই প্রত্যাশা করি। মন থেকে প্রার্থনা থাকবে যেন জগতের সব প্রাণী সুখী হয় এবং দুঃখ থেকে যেন মুক্তি লাভ করে। এছাড়া সংগ্রহ করা বিভিন্ন ফুল দিয়ে তারা নিজেদের ঘরবাড়ি সাজিয়ে থাকে। ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই বর্ষবরণ উৎসব আগামী ১৬ ও ১৭ এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসবের মাধ্যমে শেষ হবে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর