শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৪১ পিএম, ২০২০-০৮-৩১
৭০৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৮ জন নগরের ও ১৪ জন হাটহাজারী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৭০৫২ জন।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৮ জনের নমুনার মধ্যে নগরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২ জনের করোনা পাওয়া গেছে।
ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited