চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাসের যোগদান

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৯:০৭ পিএম, ২০২৫-১২-২৩

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাসের যোগদান

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলায় নবাগত সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে জনাব নিউটন দাস মহোদয় আনুষ্ঠানিকভাবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে রাঙ্গামাটিতে উপস্থিত হয়ে তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে রাঙ্গামাটি পৌঁছালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাঙ্গামাটি ফায়ার স্টেশনের একটি চৌকস ফায়ার ফাইটার দল ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মুর্শিদুল ইসলামের নেতৃত্বে নবাগত সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে নবাগত সহকারী পরিচালক মহোদয় রাঙ্গামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, লিডার, ড্রাইভার, ফায়ার ফাইটার ও ডুবুরী দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন। প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে দলগতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে জরুরি সেবায় জনগণ দ্রুত ও মানসম্মত সেবা পায়। উল্লেখ্য, এর পূর্বে জনাব নিউটন দাস মহোদয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপ-সহকারী পরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর