চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভুমিকা রাখার প্রত্যয় ৬ এমপি প্রার্থীর

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:৫০ পিএম, ২০২৬-০১-২৬

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভুমিকা রাখার প্রত্যয় ৬ এমপি প্রার্থীর

আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে সিভিল সোসাইটি নেটওয়ার্ক (জেটনেট-বিডি)।  সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের কর্ণফুলী হলে নেটওয়ার্ক সদস্য পার্ক’র প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্নার সভাপতিত্বে ও উৎপল বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় একমঞ্চে সমবেত হয়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য প্রার্থীরা। মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, বাসদের (মার্কসবাদী) মো. শফি উদ্দিন কবির, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহ্ম্মদ হাসান মারুফ। প্রার্থীরা নাগরিক সমাজের সামনে তাদের নিজের পরিকল্পনা তুলে ধরেন। ̋পরিচ্ছন্ন জ্বালানি, ন্যায্য ভবিষ্যৎ: নীতি নির্ধারণনের সময় এখন̋ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত মতবিরিময় সভায় বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, বৈশ্বিক  জ্বালানি সংকটের এসময়ে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে জ্বালানির রূপান্তর আজ অত্যাবশ্যকীয়। এ থেকে পিছিয়ে থাকার আর একমুহূর্তও সময় আর নেই। তাই জাতীয় অস্তিত্বের স্বার্থে তিনি নির্বাচিত নবায়নযোগ্য জ্বালানি ইস্যুতে যথাযথ নীতি প্রনয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। ডা: একেএম ফজলুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এদেশে জ্বালানির ন্যায্য রূপান্তর আজ সময়ের দাবি। নির্বাচিত হলে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তিনি অংশগ্রহণমুলক ও অন্তর্ভুক্তিমুল কার্যকর ব্যবস্থা গ্রহনে নীতি নির্ধরিনী পর্যায়ে ভুমিকা রাখবেন। এতে নেটওয়ার্ক -সদস্য সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, লিটন চৌধুরী, মোহাম্মদ আলী শিকদার, জোবায়ের ফারুক, সিভিল সোসাইটির পক্ষে বক্তব্য রাখেন এএসপি (অব.) মোফাজ্জল আহমদ খান, কবি নবাব শরীফ, সংহতি প্রকাশ করেন জেন্ডার স্পেশালিস্ট কামরুন নাহার শম্পা, পুলিশ পরিদর্শক (অব.) মো. শামছুল ইসলাম, সংস্কৃতিক কর্মী নার্গিস চৌধুরী, শিক্ষক প্রতিনিধি লায়লা খালেদা, নারীনেত্রী ছায়েরা বেগম ,সজল দে, রাসেল উদ্দিন, ইশরাকুল মিয়া, ইসমাইল মিন্টু, ইশারাত নুর প্রমুখ। এতে অংশগ্রহণ করেন  উপকুল সমাজ উন্নয়ন সংস্থা, সংশপ্তক, পার্ক, বিবিএফ, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডিডিআরসি, সবুজের যাত্রা, আইএসডিই-বিডি, ওডেব, হোপ ফাউন্ডেশন, সিএসডিএফ, চাটঁগা ভাষা পরিষদ, পিস মেকার্স নেটওয়ার্ক  প্রমুখ সিবিও ও নেটওয়ার্ক।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর