চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ের শেখ মোহাম্মদ মোরশেদ "অতিরিক্ত এটর্নি জেনারেল" পদে নিয়োগ

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৬:৪৫ পিএম, ২০২১-০১-২৪

মীরসরাইয়ের শেখ মোহাম্মদ মোরশেদ

মীরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শেখ টোলা গ্রামের কৃতি সন্তান সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ অতিরিক্ত এটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে ২৪ জানুয়ারি (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব মোঃ গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার অর্ডারস-১৯৭২ এর ৩(২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিগত ২০০৯ সাল থেকে দায়িত্ব পালনকারী এটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর গত ৮ অক্টোবর (বৃহঃস্পতিবার) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। পরে গত ১১ অক্টোবর (রবিবার) দুই অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করলে গত ১৮ অক্টোবর (রবিবার) তাদের পদত্যাগত্র গ্রহণ করা হয়। নতুন দুই অতিরিক্ত এটর্নি জেনারেল নিয়োগের মধ্য দিয়ে এখন অতিরিক্ত এটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করবেন তিনজন। অপর অতিরিক্ত এটর্নি জেনারেল হলেন আইনজীবী এস এম মুনীর।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর